ভিনিউজ : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম শনিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ সত্ত্বেও ইরান এখনও তার ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একটি উল্লেখযোগ্য অংশ ধরে রেখেছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল রেজা তালাই-নিক বলেছেন, ইরানের অস্ত্রশিল্প দেশের বিভিন্ন স্থানে, এমনকি গোপন স্থানেও তাদের উৎপাদন অব্যাহত রেখেছে।
তালাই-নিক বলেন, ইরান বর্তমানে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জামসহ দেশীয়ভাবে এক হাজারেরও বেশি ধরনের অস্ত্র উৎপাদন করছে।
তবে, ইরানের অস্ত্র ভাণ্ডার এবং উৎপাদনের পরিমাণ স্বাধীনভাবে যাচাই সম্ভব না হওয়ায় এ দাবি সত্য কিনা, সেটাও নিশ্চিত করা প্রায় অসম্ভব।
তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ একাধিকবার দাবি করেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্রের সরবরাহ দ্রুত ফুরিয়ে আসছে এবং এর উৎপাদন কেন্দ্রগুলো অচল হয়ে পড়েছে।




