ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই: ইরান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ অবস্থান করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

আলজাজিরা-এর প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ইসমাইল বাঘাই জানান, ইসলামাবাদে ইরানের অবস্থান ও বার্তা পাকিস্তান সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে। একই পোস্টে তিনি উল্লেখ করেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছেন এবং সেখানে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন।

তিনি বলেন, এই সফরের মূল উদ্দেশ্য হলো ‘যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ করা এবং অঞ্চলে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করা’। পাকিস্তান এ ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে বলেও জানান তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে। তবে ইরানের পক্ষ থেকে সরাসরি কোনো দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নাকচ করায় সম্ভাব্য শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পূর্বের খবরসামাজিক সুরক্ষা জোরদারে বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
পরবর্তি খবরমেধাভিত্তিক ও জনবান্ধব প্রশাসন গড়তে অঙ্গীকার প্রধানমন্ত্রীর
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!