উত্তেজনার মধ্যে আরব সাগরে ব্রিটিশ পারমাণবিক সাবমেরিন

 

ভিনিউজ : মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযান জোরদারের হুমকির মধ্যেই আরব সাগরে পৌঁছেছে যুক্তরাজ্যের একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। ব্রিটিশ ট্যাবলয়েডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘এইচএমএস অ্যানসন’ নামের সাবমেরিনটি গত ৬ মার্চ অস্ট্রেলিয়ার পার্থ শহর ছেড়ে যাত্রা শুরু করে। বর্তমানে এটি হরমুজ প্রণালির নিকটবর্তী উত্তর আরব সাগরে অবস্থান নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সাবমেরিনটি টমাহক ব্লক-৪ ল্যান্ড অ্যাটাক ক্ষেপণাস্ত্রে সজ্জিত, যার পাল্লা প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার। এছাড়া এতে রয়েছে স্পিয়ারফিশ হেভিওয়েট টর্পেডো।

এদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পূর্বের খবরকুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক
পরবর্তি খবরঈদের পর নতুন সরকারের সামনে তিন বড় চ্যালেঞ্জ: দৃঢ় পরিকল্পনাই হতে পারে উত্তরণের পথ