ভিনিউজ ডেস্ক : বিজয় দেবরাকোন্ডার সঙ্গে বিয়ের রেশ কাটতে না কাটতেই পুরোনো ‘কাশুন্দি’ ঘেঁটে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে রশ্মিকা মান্দান্নার মা সুমন মান্দান্নার একটি ভাইরাল ভিডিও। ৮ বছর আগের এক বিস্ফোরক সাক্ষাৎকারের ক্লিপ নতুন করে ছড়িয়ে পড়ায় কন্নড় ও তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে দানা বেঁধেছে নতুন বিতর্ক।
‘ভালোই হয়েছে, রক্ষিতের সঙ্গে সম্পর্ক ভেঙেছে’, মায়ের অডিও ভাইরাল হতেই বিস্ফোরক রশ্মিকারশ্মিকা-বিজয়
প্রেম এবং ২০১৭ সালে জাঁকজমকপূর্ণ বাগদান। রশ্মিকা মান্দানা ও রক্ষিত শেঠি ছিলেন দক্ষিণি সিনেমার ‘পাওয়ার কাপল’। কিন্তু ২০১৮ সালে সেই স্বপ্নভঙ্গ হয়। দীর্ঘ ৮ বছর পর, যখন রশ্মিকা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে নতুন জীবন শুরু করেছেন, ঠিক তখনই তাঁর মা সুমন মান্দানার একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। যেখানে রক্ষিত ও তাঁর পরিবারের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ এনেছেন সুমন। বিয়ের আনন্দ ফিকে হতে না হতেই এক চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হলো ‘জাতীয় ক্রাশ’-কে। বিতর্কে ইতি টানতে বড় পদক্ষেপ করলেন রশ্মিকা।
-জিনিউজ বাংলা :




