স্পিকার-ডেপুটি স্পিকার বাছাইয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল সরকারি দল

 

ভিনিউজ : সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণের ক্ষমতা প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দিয়েছে সরকারদলীয় সংসদীয় কমিটি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।

আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, সংসদ উপনেতা কে হবেন তার সিদ্ধান্ত হয়নি এখনো।

তবে সংসদ নেতা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।নুরুল ইসলাম মনি বলেন, ‘স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি। তিনিই সিদ্ধান্ত দেবেন। আগামীকাল আমরা জানতে পারব।

 

এর আগে জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল বিএনপি। দলটি সরকারি দলের প্রস্তাব গ্রহণ করেছে কি না—এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, ‘প্রধানমন্ত্রী উদারতা দেখিয়ে এ প্রস্তাবটি দিয়েছিলেন। এ ব্যাপারে আমরা এখনো ইতিবাচক সাড়া পাইনি।

 

 

পূর্বের খবরআবাসন খাতের সংকট সমাধানে গৃহায়নমন্ত্রীর সঙ্গে রিহ্যাবের বৈঠক
পরবর্তি খবরআহত’ হলেও ‘নিরাপদ’ আছেন মোজতবা খামেনি, ইরানের প্রেসিডেন্টের ছেলের দাবি
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!