শরিফ ওসমান হাদির হত্যার সাথে জড়িত সন্দেহে দুইজন পশ্চিমবঙ্গে গ্রেফতার

 

 

ভিনিউজ : ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স জানিয়েছে তারা শরিফ ওসমান হাদির হত্যার সাথে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে।

একটি বিবৃতিতে তারা জানিয়েছে “বাংলাদেশের দুই নাগরিক বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাসহ গুরুতর অপরাধ করে দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে” এমন ‘গোপন নির্ভরযোগ্য’ তথ্যের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।

মধ্যরাতে বনগাঁ থেকে আটক দুইজন হচ্ছেন পটুয়াখালীর রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেনেছেন “ফয়সাল করিম মাসুদ আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করে এবং পরে সেখান থেকে পালিয়ে যায়”। এমনটাই জানানো হয়েছে সেই প্রেস বিজ্ঞপ্তিতে।

সেখানে আরও বলা হয় জিজ্ঞাসাবাদে “তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থানে ঘুরে অবশেষে বাংলাদেশে ফিরে আসার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁয় আসে” বলে জানা গেছে।

পূর্বের খবররোববার থেকে মার্কেট-শপিংমলে আলোকসজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত
পরবর্তি খবরওয়াশিংটন পোস্টের প্রতিবেদন : মার্কিন হামলায়ও টলানো যাবে না ইরানের শাসনব্যবস্থা, বলেছিলেন খোদ মার্কিন গোয়েন্দারাই