জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট নিয়োগের আহ্বান ট্রাম্পের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট নিয়োগের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অভিযোগ করেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের একাধিক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন জেলেনস্কি।

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলারও সমালোচনা করেন ট্রাম্প। তার দাবি, এসব হামলার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের সংকট আরও বাড়ছে।

প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার বিভিন্ন স্থাপনায় ইউক্রেনের হামলা চালানোর বিষয়ে ওয়াশিংটনের আপত্তি নেই। তবে বৈশ্বিক ডিজেল সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কায় রুশ তেল শোধনাগারগুলোতে হামলা না চালাতে কিয়েভকে বারবার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বিরোধের অন্যতম কারণ রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, এসব হামলা বন্ধ করতে ওয়াশিংটন একাধিকবার কিয়েভকে অনুরোধ করেছিল। যুক্তরাষ্ট্রের দাবি, হামলার কারণে দেশটিতে জ্বালানির দাম বাড়ছে।

সূত্র: শাফাক নিউজ

পূর্বের খবররিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
পরবর্তি খবরবিক্ষোভকারীদের আটক নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ‘অযাচিত হস্তক্ষেপ’ বলল ভারত
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!