মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব ১৪ দেশ ছাড়ার আহ্বান

নিজ দেশের নাগরিকদের ১৪টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার (৩ মার্চ) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, গুরুতর ঝুঁকির কারণে পররাষ্ট্র দফতর আমেরিকান নাগরিকদেরকে যত দ্রুত সম্ভব, বর্তমানে যে পরিবহন ব্যবস্থা রয়েছে তা ব্যবহার করে ১৪টি দেশ থেকে বেরিয়ে যেতে বলছে।

এই দেশগুলোর মধ্যে রয়েছে– বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ চারদিনে গড়িয়েছে। এরপরেই ১৪টি দেশ শিগগিরই ত্যাগ করার আহ্বান জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, অনন্তকাল’ ধরে লড়াই করা যেতে পারে- এত পরিমাণ অস্ত্রের মজুদ তাদের কাছে রয়েছে।  দেশটির অস্ত্রের মজুত নিয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই মন্তব্য করেছেন তিনি।

তিনি লিখেছেন, আমাদের কাছে এসব অস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মজুত আছে এবং বড় জয়ের জন্য প্রস্তুত।

ইত্তেফাক/এসআর
পূর্বের খবরজিম্বাবুয়ের পর ভারতে আটকা পড়ল ওয়েস্ট ইন্ডিজ
পরবর্তি খবরঈদের ছুটি আরও বাড়তে পারে
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!