ঈদের ছুটি আরও বাড়তে পারে

পবিত্র ঈদুল ফিতরের ছুটি আরও বাড়তে পারে। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সে হিসাবে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি নির্ধারণ করা আছে।

এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা আছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, জনগণের সুবিধার কথা বিবেচনা করে এ ছুটি বাড়তে পারে। এ সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে। তাই তারা এখনই চূড়ান্ত কিছু বলছে না।

সূত্র: প্রথম আলো

পূর্বের খবরমার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব ১৪ দেশ ছাড়ার আহ্বান
পরবর্তি খবরঅভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!