আমেরিকানদের সমর্থন চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

 

 

ভিনিউজ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ২৫০ বছর ধরে ‘স্বাধীনতা রক্ষা’ করা যুক্তরাষ্ট্রের সেনা ও নারীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

মি. নেতানিয়াহু বলেন, ইসরায়েলি সেনাবাহিনী মধ্যপ্রাচ্যের ‘স্বাধীনতা রক্ষা’ করছে। ইরানি শাসনকে তিনি ‘অত্যাচারী’ বলে উল্লেখ করেন।

“ আমাদের শত্রু, আপনাদের শত্রু। আমরা যা করছি, তা করে আমরা এমন কিছুর মুখোমুখি হচ্ছি- যা আজ হোক বা কাল হোক আমাদের সকলের জন্য হুমকিস্বরূপ” বলেন মি. নেতানিয়াহু।

প্রমাণ উল্লেখ না করে তিনি বলেন, ইসরায়েল পদক্ষেপ না নিলে ইরান তাদের প্রক্সি হিজবুল্লাহ ও হামাসকে পারমানবিক অস্ত্রে সজ্জিত করতো।

“ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাদের জনগণ এবং বিশ্বের আরো অনেকের স্পষ্ট সমর্থনে ইসরায়েল এটি করছে” বলেন তিনি।
-বিবিসি বাংলা

পূর্বের খবরবিবিসি রিপোর্ট : ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে জরুরি বৈঠকের ডাক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার
পরবর্তি খবরজাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব: সিইসি