২৫ মার্চের গণহত্যা : ঢাবিতে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন

 

ভিনিউজ : ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস স্মরণে মোমবাতি প্রজ্বালন, নীরবতা পালন ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। আজ বুধবার রাত ১১টায় জগন্নাথ হলের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও গণসমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিকসহ বিশ্ববিদ্যালয় ও হল কমিটির শতাধিক নেতাকর্মী।

ঢাবি শাখা ছাত্রদলের ‎সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস বলেন, ৭১ আমাদের অস্তিত্ব, ২৪ আমাদের প্রেরণা। দু’টি সংগ্রামের সকল শহীদদের আত্মত্যাগকে ধারণ করে সে আত্মত্যাগের অনুপ্রেরণায় আধুনিক, সাম্যের ও ন্যায়ের বাংলাদেশ গড়ে তুলতে আমরা গণতান্ত্রিক সরকারকে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেব।

ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। লক্ষ লক্ষ শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে, আমরা তাঁকে অনুপ্রেরণা হিসেবে ধারণ করি। আমাদের সকল কার্যক্রমে তাঁর প্রতিফলন আমরা দেখিয়ে যাবো এবং একটি সাম্য, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাবো।

-বাসস

পূর্বের খবরযুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
পরবর্তি খবরস্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!