হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজও শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ

 

ভিনিউজ : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামীদের গ্রেফতারের দাবিতে আজ চতুর্থ দিনের মতো ইনকিলাব মঞ্চের কর্মী-সমর্থকরা শাহবাগ মোড় অবরোধ করে।

হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজ চারদিন ধরে তারা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন। অবস্থানরতদের মাঝে অনেক নারী-শিশুর উপস্থিতিও রয়েছে। আর এই অবরোধের ফলে আজও ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মোট চার দফা দাবিতে এই কর্মসূচি চলছে। দাবিগুলো হলো —

এক ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামী ও সহযোগী চক্রকে অবিলম্বে গ্রেপ্তার করে ২৫ দিনের মধ্যে বিচারকাজ সমাপ্ত করতে হবে।দুই. নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থার কাঠামোগত সংস্কার করতে হবে এবং সেখানে অবস্থানরত সব ভারতীয় গুপ্তচরকে চিহ্নিত করতে হবে।

তিন. গণমাধ্যমে লুকিয়ে থাকা দেশবিরোধী ও বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নিতে হবে।

চার. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট পুনর্মূল্যায়ন করে বাতিল করতে হবে। ভারত যদি তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া আসামীদের ফেরত দিতে অস্বীকৃতি জানায়, তাহলে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে।

 

পূর্বের খবরইউক্রেনকে ১৫ বছরের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
পরবর্তি খবরদেশ ও মানুষের কল্যাণে আমার মা নিজের জীবন উৎসর্গ করেছেন-তারেক রহমান