সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, তদন্ত শুরু করেছে পুলিশ

ভারতর সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি পুলিশের কাছে অভিযোগ করেছেন যে, গত কয়েক মাসে তিনি বেশ কয়েকটি হুঁশিয়ারি চিঠি পেয়েছেন, যার মধ্যে একটিতে তাকে ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলিকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ কথা জানান। সংবাদ সংস্থা পিটিআই-এর একটি প্রতিবেদন অনুসারে, কারা এই চিঠিগুলো পাঠিয়েছে তা নির্ধারণ করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের একজন বলে বিবেচিত সৌরভ বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর সভাপতি। ভারতীয় বোর্ডের সভাপতির দায়িত্বও তিনি পালন করেছেন।

পুলিশের ওই কর্মকর্তা জানান, সোমবার সবশেষ চিঠিটি পাওয়ার পর সৌরভ দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, প্রায় ছয় মাস ধরে তার নামে চিঠিগুলো আসছিল, কিন্তু প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি। সোমবার তার দপ্তরে দুটি চিঠি আসে, যেগুলোতে তাকে ও তার স্ত্রীকে হত্যা এবং তার ঘনিষ্ঠদের ক্ষতি করার সুস্পষ্ট হুমকি দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তা জানান, তদন্তকারীরা চিঠিগুলোর বিষয়বস্তু খতিয়ে দেখছেন এবং প্রেরকের পরিচয় ও উদ্দেশ্য জানার চেষ্টা করছেন।

“আমরা অভিযোগটিকে গুরুত্ব সহকারে নিচ্ছি এবং তদন্ত শুরু করেছি। দায়ী ব্যক্তিকে শনাক্ত করতে আমরা চিঠিগুলো, সেগুলোর উৎস এবং কুরিয়ারের গতিপথ খতিয়ে দেখছি।”

প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে, চিঠিগুলো একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়ে থাকতে পারে, এবং অভিযোগ উঠেছে যে, এটি উত্তর ২৪ পরগনা জেলার বেলঘরিয়ার কোনো এক ব্যক্তির পাঠানো।

প্রেরকের ব্যবহৃত সিম কার্ডের গতিবিধি খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ এবং চালানগুলোর বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কুরিয়ার এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছে।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, “আমরা কুরিয়ার সার্ভিসের লোকজনের সঙ্গে কথা বলেছি এবং একটি মোবাইল নম্বর শনাক্ত করেছি। আমরা সেটির অবস্থান খুঁজে বের করার চেষ্টা করছি।”

তিনি আরও জানান, কলকাতা পুলিশের গোয়েন্দারা খতিয়ে দেখছেন যে, সব চিঠি একই ব্যক্তি পাঠিয়েছেন কি না এবং কথিত হুমকির পেছনের কারণ কী ছিল।

পূর্বের খবর২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের
পরবর্তি খবরএকাদশে ১৫ লাখ আসন ফাঁকা থাকার শঙ্কা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!