সাবেক দুই সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা গ্রেপ্তার

সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) গুলশান আরাকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম সমকালকে সাবেক দুই সেনা কর্মকর্তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দেবাশীষকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্বের খবররিয়াদ বিমানবন্দরে হামলা, তিনদিনে বাতিল ৯ ফ্লাইট
পরবর্তি খবরসাজেক পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!