রাজধানীর প্রতিটি বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের

রাজধানীতে বিদ্যুতের চাপ কমাতে সরকার প্রতিটি বাসাবাড়িতে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জাম বিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বিদ্যুতের ব্যাকআপ ব্যবস্থা তৈরি করতে সোলার পাওয়ারকে সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য করা হবে। আগামী জুন মাসের মধ্যে সরকারি আদেশ জারির মাধ্যমে এ বিষয়ে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।

মন্ত্রী আরও বলেন, নেতৃত্বের অভাবে দেশে বড় পরিসরে সোলার ব্যবস্থার সম্প্রসারণ সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে সোলার ও উইন্ড এনার্জিকে ভবিষ্যৎ জ্বালানি ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বর্তমানে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি এবং সরকার বিকল্প জ্বালানি ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা আনতে কাজ করছে বলে জানান তিনি।

পূর্বের খবরমাইলস্টোন ট্রাজেডি: ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
পরবর্তি খবরজাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু ৭ জুন
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!