আনন্দবাজার প্রতিবেদন : অপু বা বুবলী নন, অন্য এক জনের সঙ্গে সংসার পাততে চেয়েছিলেন শাকিব!

ভিনিউজ ডেস্ক : ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই শিরোনামে থাকেন বাংলাদেশের অভিনেতা শাকিব খান। অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই। তবে এই দুই অভিনেত্রীর বাইরেও শাকিবের জীবনে নাকি ছিলেন এক বিশেষ মানুষ। একসময় তাঁকেই জীবনসঙ্গী করার স্বপ্ন দেখেছিলেন এই তারকা।

সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের অতীত প্রেমের কথা বলতে গিয়ে সেই সম্পর্কের স্মৃতিচারণ করেছেন শাকিব। যেখানে তাঁর ব্যক্তিগত জীবনের এক অজানা অধ্যায় সামনে আসে। জানা যায়, অভিনয় জীবনে পা রাখার কয়েক বছর পর শাকিবের এই সম্পর্ক তৈরি হয়েছিল। যদিও প্রাক্তন সেই প্রেমিকার নাম প্রকাশ্যে আনেননি তিনি। সেই প্রেমিকা যদিও বিনোদনজগতের সঙ্গে যুক্ত ছিলেন না। ঢাকার এক প্রতিষ্ঠিত পরিবারের মেয়ে ছিলেন তিনি। শাকিবের ঘনিষ্ঠ কয়েক জন বন্ধু ও সহকর্মীও তাঁদের সম্পর্কের কথা জানতেন।

পুরনো সম্পর্কের কথা স্বীকার করে শাকিব জানান, ওই তরুণীকে বিয়ে করে সংসার পাতার ইচ্ছাও ছিল তাঁর। সেই প্রেমিকার পরিবার এবং ব্যক্তিত্বের প্রশংসা করে অভিনেতা বলেন, “মনে মনে আমি তাঁকেই বিয়ে করতে চেয়েছিলাম।”

শেষপর্যন্ত পরিণতি পায়নি শাকিবের সেই প্রেম। নানা অভিমান এবং পরিস্থিতির চাপে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয় দু’জনের মধ্যে। বিচ্ছেদের জন্য তাঁর মনে কিছুটা আক্ষেপও রয়েছে এখনও। তবে, অভিনেতা জানান, সেই প্রেমিকার কথা তিনি ভোলেননি। মাঝেমধ্যেই তাঁর কথা মনে পড়লেও, বর্তমানে দু’জনের মধ্যে কোনও যোগাযোগ নেই।

পূর্বের খবরবিবিসি প্রতিবেদন : চীনে ট্রাম্প-পুতিন-শি’র ঐতিহাসিক বৈঠকের পরিকল্পনা, আলোচনায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রন
পরবর্তি খবর২০২৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে এওসিকে আনুষ্ঠানিক আহ্বান ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!