মৌসুমির বায়ুর দাপটে আরও বাড়বে বৃষ্টি

বঙ্গোপসাগরে কিছুটা দুর্বল থাকলেও সারা দেশে, বিশেষ করে উত্তরাঞ্চলে সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমি বায়ু। এই মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে বর্ষকালে সারা বছরের প্রায় ৮০ শতাংশ বৃষ্টি হয়ে থাকে। আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাতেই ৬৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই আষাঢ়ের ভারী বৃষ্টির কারণে মহানগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়ে জলাবদ্ধতা। নগরবাসীর চলাচলে নেমে আসে দুর্ভোগ।

ভারী বৃষ্টির প্রবণতা আরও কয়েক দিন থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আজ সকালের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে হবে।

বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কমেছে। আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি নামতে পারে। পাশাপাশি দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ।

এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে।

পূর্বের খবরসাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!