মোমবাতি প্রজ্জ্বলন করে উৎযাপিত হলো স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিন

 

ভিনিউজ : বিবেকানন্দ সোসাইটির গত ১২ জানুয়ারি, ২০২৬ স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিন পালন করণ । স্বামীজীর ১৬৪তম জন্মদিন উপলক্ষে বিবেকানন্দ সোসাইটির পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের স্মৃতিধন্য পুরনো ঢাকার শাখারী বাজারস্থ প্রোগজ ল্যাবরেটরি স্কুলে স্বামীজীর স্মৃতিস্তম্ভে ১৬৪টি মোমবাতি প্রজ্জ্বলন ও স্মৃতিস্তম্ভে পুষ্পোস্তাবক অর্পন করা হয়।

দ্বিতীয় পর্বে তাতীবাজারস্থ পান্নীটুলায় দেশবরেন্য ভাস্কর শ্রী শঙ্কর ধরের বাসায় স্বামী বিবেকানন্দের জীবনী সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভাস্কর ধরের সভাপতিত্বে ও আমি প্রাণতোষ আচার্য্য শিবু আমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য তাতীবাজারস্থ শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সভাপতি শ্রী বাবুল চন্দ্র দাস, মহিলা ঐক্য পরিষদের সভানেত্রী শ্রীমতী সুপ্রিয়া ভট্টাচার্য, শ্রী দেব দুলাল সাহা (নন্দ), শ্রী নির্ঝর চৌধুরী, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের সহ সভাপতি শ্রী সুশান্ত মহন্তসহ অন্যরা। সঙ্গীত পরিবেশন করেন শ্রীমতী ফাল্গুনী বসাক ও তার দলসহ অন্যরা। জয় হোক স্বামীজীর, জয় হোক মানবতার। জগতের সকল প্রাণী সুখী হোক।

পূর্বের খবরআশরফ হাকিমির প্রেমে পড়েছেন নোরা!
পরবর্তি খবরনাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের আলটিমেটাম- কোয়াব
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!