ভিনিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ নিয়ে বাড়তে থাকা জল্পনা-কল্পনার বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছেন।
ট্রুথ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন: “কিয়ের স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন। তিনি অত্যন্ত অভিবাসন ও জ্বালানির (উত্তর সাগরের তেল উন্মুক্ত করুন!) মতো গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে ব্যর্থ হয়েছেন । আমি তাঁর মঙ্গল কামনা করি!”
তবে লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই সপ্তাহের শেষভাগে ডোনাল্ড ট্রাম্পের সাথে স্যার কিয়ের স্টারমারের কোনো কথা হয়নি।
ডাউনিং স্ট্রিট জানিয়েছে, প্রধানমন্ত্রীর অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, যেমনটা তিনি গত শুক্রবার লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন।
ক্যাবিনেট মন্ত্রী পিটার কাইল বলেছেন, স্টারমার সপ্তাহান্তের (উইকেন্ড) কিছুটা সময় “রাজনৈতিক বাস্তবতা” নিয়ে চিন্তাভাবনা করে কাটিয়েছেন।
গত শুক্রবারের পর থেকে স্যার কিয়েরকে আর জনসমক্ষে দেখা যায়নি। শুক্রবার তিনি গণমাধ্যমগুলোকে বলেছিলেন যে, তাঁর নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো ধরনের চ্যালেঞ্জ বা লড়াইয়ের মুখোমুখি হতে তিনি প্রস্তুত।




