বিবিসি প্রতিবেদন : যুক্তরাষ্ট্র ও চীন গুরুত্বপূর্ণ ইস্যুতে ‘অসাধারণ অগ্রগতি’ অর্জন করেছে: ট্রাম্প

ভিনিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে কাজ করে “দুই দেশের মুখোমুখি হওয়া সমস্যাগুলোয় দারুণ অগ্রগতি অর্জন করেছে” বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানান, তারা মার্কিন কৃষক ও খামারিদের জন্য “নতুন বাজার প্রবেশাধিকারসহ আরো একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্কের” জন্য কাজ করছেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে হোয়াইট হাউজে স্বাগত জানানোর পর এক বক্তব্যে ট্রাম্প এসব কথা বলেন। উভয় পক্ষ “নিরাপত্তা, প্রযুক্তি এবং সুপার ইন্টেলিজেন্স” সংক্রান্ত জরুরি বিষয়গুলো নিয়েও আলোচনা করবে বলে জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আজ এসব ক্ষেত্রে নেওয়া সিদ্ধান্তগুলো “আগামী বহু দশকের জন্য শান্তি ও সমৃদ্ধি বয়ে আনতে পারে।” বক্তব্য শেষ করার সময় ট্রাম্প উল্লেখ করেন, মার্কিন মেরিন বাহিনী চীন থেকে “গংহো” শব্দটি গ্রহণ করেছে, যার অর্থ চীনা ভাষায় “একসাথে কাজ করা”।

ট্রাম্প ও প্রেসিডেন্ট শি একসাথে কাজ করে যাবেন উল্লেখ করে নিজের বক্তব্য শেষ করেন তিনি। ৪২ মিনিট আগেহোয়াইট হাউজে চীনের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা ডোনাল্ড ট্রাম্পের

পূর্বের খবরভিনিউজ প্রতিবেদন : পুরুষের ছদ্মবেশে দেশত্যাগ! এশিয়াডে রুপো জয় সেই মহিলা আফগান খেলোয়াড় ফারিবার
পরবর্তি খবরঅস্ট্রেলিয়ার স্বাস্থ্যব্যবস্থায় ঢুকে পড়ল ওপেনএআইয়ের এআই, কীভাবে ঘটল এই ‘হ্যাক’-ভবিষ্যতে কি ঠেকানো সম্ভব?
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!