বাগমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বাগমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভিনিউজ, রাজশাহী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাগমারায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বৃহস্পতিবার বিকেলে ভবানীগঞ্জের রাণী রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়। পরে র‌্যালিটি ব্র্যাক মোড় ও গোডাউন মোড় প্রদক্ষিণ করে ভবানীগঞ্জ পৌরসভা বাজারের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।

ভবানীগঞ্জ পৌর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল।

বক্তব্যে রেজাউল করিম টুটুল দলীয় সংকীর্ণতা ভুলে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বাগমারার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। ভোটের মাধ্যমে বাগমারাকে বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসেবে আবারও প্রমাণ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নেতাকর্মীদের জনগণের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির আদর্শ, কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরতে হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক দেশ গড়ে তোলার সংগ্রামে সবাইকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেওয়া বাগমারাবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রেজাউল করিম টুটুল বলেন, বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি বিএনপির প্রতি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের আগ্রহের বহিঃপ্রকাশ। তিনি র‌্যালি সফল করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুল মালেক মানিক, শাহাদাত হোসেন, বাগমারা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহব্বত হোসেন, উজ্জ্বল হোসেন এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী নেহার বানু। এছাড়া উপজেলা ও ভবানীগঞ্জ পৌরসভার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

বর্ণাঢ্য র‌্যালিতে নেতাকর্মীরা দলীয় পতাকা ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। পুরো কর্মসূচিকে ঘিরে ভবানীগঞ্জ পৌরসভা বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পূর্বের খবরইসরায়েলের সঙ্গে গ্রিসের ৩ বিলিয়ন ইউরোর অস্ত্রচুক্তি: বদলে যাচ্ছে ভূমধ্যসাগরের সামরিক সমীকরণ?
পরবর্তি খবরসিএনএনের প্রতিবেদন : ২৮৬ দিন সাগরে, থাইল্যান্ডে এসে আলোচনায় মার্কিন রণতরি ‘আব্রাহাম লিংকন’
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!