বলিউড থেকে হলিউডে : একাধিক বিনিয়োগ, কত কোটির সম্পত্তি প্রিয়ঙ্কার

 

ভিনিউজ : রাজস্থানে রাজকীয় ঢঙে ২০১৮ সালে বিয়ে করেন প্রিয়ঙ্কা ও সঙ্গীতশিল্পী নিক জোনাস। ২০২২ সালে তাঁদের কোলে আসে প্রথম সন্তান, মালতী মেরি। বলা হয়, বিনোদন দুনিয়ার অন্যতম ধনী জুটি প্রিয়ঙ্কা-নিক। হিসাব বলছে, তাঁদের মিলিত সম্পত্তির পরিমাণ ১৫০০ কোটি টাকা। প্রিয়ঙ্কার একার সম্পত্তির পরিমাণ কত?

বলিউড থেকে হলিউড, সর্বত্র অবাধ বিচরণ প্রিয়ঙ্কা চোপড়ার। হিন্দি ও দক্ষিণী ছবির পাশাপাশি একের পর এক আন্তর্জাতিক সিরিজ় ও সিনেমায় কাজ করছেন অভিনেত্রী। ১৮ জুলাই ৪৪ বছর পূর্ণ করবেন বলিউডের ‘দেশি গার্ল’। বিয়ের পর থেকে মার্কিন মুলুকের বাসিন্দা তিনি। জানেন কি, এই দীর্ঘ কর্মজীবনে কত কোটি টাকার সম্পত্তির মালকিন তিনি?

রাজস্থানে রাজকীয় ঢঙে ২০১৮ সালে বিয়ে করেন প্রিয়ঙ্কা ও সঙ্গীতশিল্পী নিক জোনাস। ২০২২ সালে তাঁদের কোলে আসে প্রথম সন্তান, মালতী মেরি। বলা হয়, বিনোদন দুনিয়ার অন্যতম ধনী জুটি প্রিয়ঙ্কা-নিক। হিসাব বলছে, তাঁদের মিলিত সম্পত্তির পরিমাণ ১ হাজার ৫০০ কোটি টাকা।

 

২০০২ সালে তামিল ছবির হাত ধরে অভিনয়ে পা রাখেন প্রিয়ঙ্কা। ২০০৩ সালে বলিউডে অভিষেক। ‘ফ্যাশন’, ‘বাজিরাও মস্তানি’ বা ‘ডন’-এর মতো একের পর এক জনপ্রিয় ও পুরস্কৃত ছবিতে কাজ করেছেন তিনি। ভারতে এই মুহূর্তে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের অন্যতম তিনি। মহেশ বাবুর সঙ্গে পরবর্তী ছবিতে তিনি নাকি ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। আন্তর্জাতিক সিরিজ় ‘সিটাডেল’-এ তিনি ৪১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন বলে খবর।

অভিনয় ছাড়াও ব্যবসায়ী হিসাবেও বেশ প্রতিষ্ঠিত প্রিয়ঙ্কা। গয়না, প্রসাধনী বা সাজপোশাকের একাধিক বিলাসবহুল সংস্থার মুখ তিনি। ২০২১ সালে তিনি নিজের ‘হেয়ার কেয়ার’ সংস্থা শুরু করেন, যা নিমেষে খ্যাতি লাভ করে। এ ছাড়া, ডেটিং অ্যাপ, জুতোর সংস্থা ও খাবারের ‘স্টার্টআপ’-এও বিনিয়োগ রয়েছে তাঁর, যা তাঁর আয়ের একটা বড় অংশ।

পূর্বের খবরইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের গুদামে আগুন, নিহত ৮
পরবর্তি খবরমেসি নাকি এমবাপ্পে : গোল্ডেন বুটের ভাগ্য গড়তে পারে ফিফার নতুন ‘সময়’ নিয়ম
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!