প্রয়োজনেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়া হয়েছে: অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

 

ভিনিউজ : “প্রয়োজনেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হয়েছে” বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন তিনি।

কোন বিবেচনায় মি. মনসুরকে সরিয়ে দেওয়া হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে মি. চৌধুরী বলেন, “বিবেচনার কিছু নেই। একটা নতুন সরকার এসেছে। নতুন সরকারের প্রায়োরিটিজ আছে। পরিবর্তন খালি বাংলাদেশ ব্যাংকে তো হয়নি। পরিবর্তন তো অনেক জায়গায় হয়েছে এবং এটাতো হতেই থাকবে। নতুন সরকারের যে প্রোগ্রাম আছে প্রেফারেন্স আছে, চিন্তা আছে, ভাবনা আছে, সবগুলোর সাথে মিলিয়ে এটা বাস্তবায়নের জন্য।”এই পরিবর্তন “খুব স্বাভাবিক” বলেও উল্লেখ করেন তিনি।

“যেখানে যেখানে প্রয়োজন সেখানে পরিবর্তন হবে। শুধু বাংলাদেশ ব্যাংকে পরিবর্তন হয় নাই, এটা অনেক জায়গায় পরিবর্তন হয়েছে এবং প্রয়োজনবোধে আরো অনেক জায়গায় পরিবর্তন হবে। এটা খুব স্বাভাবিক,” বলেন মি. চৌধুরী।

পূর্বের খবরসাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান সম্পাদক পরিষদের
পরবর্তি খবরঈদযাত্রায় ট্রেনের কোন তারিখের টিকিট কবে মিলবে
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!