পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৫ মার্চ) বাংলাদেশ সংসদ সচিবালয়ে এ বিষয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক সূত্রে জানা গেছে, দেশের কৃষকদের জন্য সরকারি সুযোগ-সুবিধা, ভর্তুকি এবং আধুনিক কৃষি সেবা সহজভাবে পৌঁছে দিতে ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, বাঙালির অন্যতম প্রধান উৎসব পহেলা বৈশাখ-এর দিন এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।

সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে কৃষি মন্ত্রী আমিন উর রশিদ এবং কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।

এছাড়া প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বৈঠকে অংশ নেন।

সরকারি সূত্র বলছে, ‘কৃষক কার্ড’ চালু হলে কৃষকদের তথ্যভিত্তিক ডাটাবেজ তৈরি করা সহজ হবে। পাশাপাশি কৃষি ভর্তুকি, ঋণ, প্রশিক্ষণসহ বিভিন্ন সরকারি সহায়তা দ্রুত ও স্বচ্ছভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

পূর্বের খবরজ্বালানি তেলে রেশনিং প্রত্যাহার, চাহিদামতো তেল কিনতে পারবেন গ্রাহক
পরবর্তি খবরসংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!