পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে ছাগল উদ্ধার করতে

গিয়ে ৪ জনের মৃত্যু

ভিনিউজ : টাঙ্গাইলের মধুপুরে ছাগল উদ্ধার করতে গিয়ে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে নেমে বাবা-ছেলেসহ চার জনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মধুপুর থানার ওসি এ.কে এম ফজলুর হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বাবা বাবুল হাদিমা(৪৮), তার ছেলে নেইমার, বাবুল হাদিমার শ্যালক রতন নকরেক(২৬) ও বোন জামাই গাব্রিয়েল সাংমা (৪২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে বাবুল হাদিমার একটি ছাগল বাড়ির নিকটস্থ একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে যায়। ছাগলটি উদ্ধারের জন্য বাবুল হাদিমার ছেলে নেইমার সেপটিক ট্যাংকে নামে। কিন্তু তার কোনো সাড়া শব্দ না পেয়ে তার মামা রতন সাংমা সেপটিক ট্যাংকে নামেন। একইভাবে গ্রাবিয়াল এবং শেষে রতন।

একে একে সেপটিক ট্যাংকে নামা চারজনের কারও কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা ডাকাডাকি শুরু করে। পরে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনার প্রায় দুই ঘন্টা পর সেপটিক ট্যাংক থেকে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

মধুপুর থানার ওসি এ.কে এম ফজলুর হক জানান, পুরোনো সেপটিক ট্যাংকটিতে ময়লা-আবর্জনা ফেলায় সেখানে গ্যাসের সৃষ্টি হয়ে এ মর্মান্তিক ঘটনায় ঘটে। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বের খবরপ্রধানমন্ত্রীর নির্দেশনায় থাকছে না ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম নতুন নামকরণের উদ্যোগ
পরবর্তি খবরট্রাম্পের মন্তব্যকে ‘বানানো গল্প’ বললেন মেলোনি : সম্পর্কে নতুন টানাপোড়েন
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!