নিরপেক্ষতা হারানো’ ইউরোভিশন থেকে সরে দাঁড়ালো নেদারল্যান্ডস

ভিনিউজ ডেস্ক : আগামী বছর বুলগেরিয়ায় অনুষ্ঠেয় ইউরোভিশন সং কনটেস্ট (ইএসসি)-তে অংশ নেবে না নেদারল্যান্ডস৷ গাজা পরিস্থিতি নিয়ে মতপার্থক্যের জেরে এ সিদ্ধান্ত নিয়েছে তারা৷

ইউরোভিশন সং কন্টেস্ট ২০২৬-এর ফাইনালে দর্শক, শ্রোতাদের উচ্ছ্বাস
নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আভরোট্রোস জানায়, গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই আয়োজন নিরপেক্ষতা হারিয়েছে এবং এ কারণেই ইতিহাসে দ্বিতীয়বারের মতো এ আসর বয়কটের সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস৷

 

ইসরায়েল অংশগ্রহণ করায় এ বছরের আাসরেও ছিল না নেদারল্যান্ডস৷ একই কারণে স্পেন, আয়ারল্যান্ড, আইসল্যান্ড এবং স্লোভেনিয়াও সংগীতের এ মহাআয়োজন বয়কট করে৷ প্রতিযোগিতা চলার সময় অনুষ্ঠান স্থলের বাইরে ইসরায়েলের অংশগ্রহণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে কয়েকশ’ ফিলিস্তিনপন্থি৷

আজ আভরোট্রোসের মহাপরিচালক টাকো সিমারমান বলেন, এই প্রতিযোগিতা (ইএসসি)-র ওপর আন্তর্জাতিক সংঘাতগুলোর প্রভাব ক্রমশ বাড়ছে, ফলে এ প্রতিযোগিতার ‘নিরপেক্ষতা’ ক্ষুণ্ণ হচ্ছে৷ তিনি আরো বলেন, ইএসসি এখন ‘‘বিভাজনের মঞ্চে পরিণত হয়েছে৷”

চলতি মাসেই ইউরোভিশনের আয়োজকরা ঘোষণা করেছিল, সশস্ত্র সংঘাতে জড়ালে কোনো দেশই আরএই প্রতিযোগিতা আয়োজন করতে পারবে না৷ কিন্তু তা সত্ত্বেও আভরোট্রোস বলেছে, ‘‘সম্প্রতি যেসব পরিবর্তন ঘোষণা করা হয়েছে, সেগুলো ইউরোভিশন সং কনটেস্টে স্বাধীন ও নিরপেক্ষ চরিত্র ফোরানোর মতো আস্থা জোগাতে পারছে না৷”

এ বছর ইউরোভিশন হয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়৷ গতবারের মতো এবারও শিরোপা জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইসরায়েল৷ গত আসরের মতো এবারও রানার্সআপ হয়েছে তারা৷ এবার চ্যাম্পয়ন হয়েছেন বুলগেরিয়ার গায়িকা দারা৷

ইউরোভিশনের প্রথম আসরটি হয়েছিল ১৯৫৬ সালে৷ সেই আসরে অংশ নিয়েছিল নেদারল্যান্ডস৷ সেই থেকে মোট পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছেন নেদারল্যান্ডসের প্রতিযোগী৷ দেশটির হয়ে ২০১৯ সালে সর্বশেষ সাফল্যটি এনেছিলেন ডানকান লরেন্স৷

আভরোট্রোসের মহাপরিচালক টাকো সিমারমান বলেন, আগামী আসর থেকে নেদারল্যান্ডসের সরে দাঁড়ানোটা ‘‘বেদনাদায়ক, কারণ আমরা আগামী বছরও এ প্রতিযোগিতার অংশ হতে আগ্রহী ছিলাম৷” তিনি আরো বলেন, ‘‘গণমাধ্যম হিসেবে আমরা আমাদের মূল্যবোধের প্রতি অবিচল৷ প্রতিটি কাজের ক্ষেত্রেএই মূল্যবোধই আমাদের পথপ্রদর্শক, এমনকি যখন এর মানে যখন আমাদের খুব প্রিয় কোনো আয়োজন থেকে সরে আসা হয়ে যায়, তখনও…৷”

পূর্বের খবর‘দ্বৈত নাগরিকত্ব’ প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন, ‘কে নিউজ করছে? কার এত জ্বালা?’
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!