দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে : আনেক যাত্রী নিখোঁজ

 

ভিনিউজ : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। নিশ্চিত করেছেন গোয়ালন্দ থানার ওসি মো. মমিনুল ইসলাম।

গোয়ালন্দ থানা পুলিশ জানিয়েছে, আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ৩নং পন্টুনে এ ঘটনা ঘটে। সেখানে ডুবুরি দল দিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম থেকে জানা গেছে, দুর্ঘটনার পর বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠেছেন। তবে অধিকাংশ যাত্রীই নদীতে তলিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, বাসটিতে আনুমানিক ৫০ জনের মতো যাত্রী ছিলো।

পূর্বের খবরবিবিসি প্রতিবেদন : ইরানকে ১৫-দফা শান্তি পরিকল্পনা দিয়েছে যুক্তরাষ্ট্র: মার্কিন ও ইসরায়েলি সংবাদমাধ্যম
পরবর্তি খবর২৫ মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন – সেলিমুজ্জামান সেলিম এমপি