টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে ১০ হাজার জরিমানা

 

সজল সরকার, টুঙ্গিপাড়া :

ভিনিউজ :গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ডিজেল মজুদ করে বাজারে কৃত্তিম সংকট তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, ডিজেল মজুদ করে বাজারে কৃত্তিম তেলের সংকট তৈরির প্রমান পাওয়ায় পাটগাতী বাসস্ট্যান্ডের আল আমিন স্টোরের মালিক আহাদ শেখকে পেট্রোলিয়াম আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, যে ব্যবসায়ীরা তেল মজুদ করে বাজারে কৃত্তিম তেলের সংকট তৈরি করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি রয়েছে। তেল মজুদের প্রমাণ পাওয়া গেলে সাথে সাথে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।

পূর্বের খবরসশস্ত্র বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
পরবর্তি খবরক্ষমতায় রাখার প্রস্তাবে কী শর্ত দিয়েছিল ‘ডিপ স্টেট’, জানালেন আসিফ
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!