দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। আজ তিনি কোদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করেন। উদ্বোধনের পর খালের পাড়ে একটি বৃক্ষরোপণও করেন তিনি। খবর বাসস।

এ উদ্বোধনের মাধ্যমে আজ থেকে দেশের বিভিন্ন এলাকায় ‘নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি শুরু হলো। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী পাঁচ বছরে সারা দেশে মোট ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে।

প্রথম পর্যায়ে এই কর্মসূচি দেশের ৫৪টি জেলায় বাস্তবায়ন করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ উদ্যোগের ফলে জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাধার সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

প্রধানমন্ত্রী তার বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর পদাঙ্ক অনুসরণ করে এই কর্মসূচি শুরু করেছেন। জিয়াউর রহমান তার শাসনামলে দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

আজ সকালে প্রধানমন্ত্রী বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। এরপর সেখান থেকে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার অনুষ্ঠানস্থলে গিয়ে তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।

পূর্বের খবরর‍্যাব, এসবি ও সিআইডির শীর্ষ পদে বড় রদবদল
পরবর্তি খবরট্যুরিস্ট ভিসা চালুর চেষ্টা অব্যাহত: ভারতীয় হাইকমিশনার
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!