দায়িত্ব ছাড়তে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

 

ভিনিউজ : দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান । মঙ্গলবার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নিয়মিত শিক্ষকতায় ফিরতে চান বলেও জানান তিনি।

তবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনে যেন কোনো শূন্যতা তৈরি না হয় সেজন্য সরকার কিছু সময় নিতে চাইলে তিনি সেটি বিবেচনা করতে রাজি আছেন বলেও জানান মি. খান।

তিনি বলেন, “এই পর্যায়ে এসে আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। তবে ধারাবাহিকতা ও শূন্যতা কমাতে অংশীজনরা যদি আমাকে রাখতে চান, আমি বিবেচনা করব”।

সরে দাঁড়ানোর কারণ হিসেবে তিনি বলছেন, আপদকালীন বা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিলেও এখন পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হয়েছে। নির্বাচনের পর রাজনৈতিক সরকার দায়িত্ব নিয়ে তাদের মতো প্রশাসন সাজাবে।

মি. খান বলেন, “বিশেষ ধরনের পরিস্থিতিতে এই দায়িত্ব পেয়েছিলাম, খুবই আপদকালিন পরিস্থিতি ছিল”।

এখনো সীমাবদ্ধতা রয়েছে, তবে বেশ কিছু ক্ষেত্রে ভালো ফলাফলও দেখা যচ্ছে, বলেন তিনি।

পূর্বের খবররয়টার্সের প্রতিবেদন : প্রধানমন্ত্রী হওয়ার পথে তারেক রহমান
পরবর্তি খবরসাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!