দাম বাড়ছেই, হরমুজ দীর্ঘ সময় বন্ধ থাকলে আসবে বড় বিপদ

হরমুজ প্রণালি বন্ধ থাকায় বৈশ্বিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। সরবরাহ বিঘ্নের আশঙ্কা ও যুক্তরাষ্ট্রের সময়সীমা ঘিরে উদ্বেগের কারণে এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। খবর সিএনবিসি আরাবিয়ার।

বাজার সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ক্রুড অয়েলের দাম ২ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৪ দশমিক ১৬ ডলারে পৌঁছেছে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১১০ দশমিক ৯১ ডলারে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হতে পারে, যা দামের ওপর আরও চাপ সৃষ্টি করবে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, প্রণালি খুলে না দিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে, তেলের বাজার স্থিতিশীল রাখতে ওপেক প্লাস জোট মে মাসে উৎপাদন দৈনিক প্রায় ২ লাখ ৬ হাজার ব্যারেল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

তবে বাজার বিশ্লেষকদের মতে, উৎপাদন বাড়ানো হলেও হরমুজ প্রণালি বন্ধ থাকলে সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে, ফলে দামের অস্থিরতা অব্যাহত থাকতে পারে।

পূর্বের খবরএবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
পরবর্তি খবরভূমধ্যসাগরে ফের নৌকাডুবি: নিখোঁজ বাংলাদেশিসহ অন্তত ৭০, ২ মরদেহ উদ্ধার
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!