তেহরানের কেন্দ্রবিন্দুতে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা

ইরানের রাজধানী তেহরানে ফের অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (৩১ মার্চ) সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানজুড়ে সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েল।  

ইরানি শাসনব্যবস্থার অবকাঠামোতে এসব হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে বলেছে, কিছুক্ষণ আগে তেহরানের কেন্দ্রবিন্দুতে ইরানি সন্ত্রাসী শাসনব্যবস্থার অবকাঠামোতে বৃহত্তর আকারে সিরিজ হামলা চালানো হয়েছে।

এর আগে আইডিএফ বলেছে, গত ২৪ ঘণ্টায় ইরানের ১৭০ স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় ইরানের কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ইরান শর্ত অনুযায়ী চুক্তি করলে শিগগিরই তিনি যুদ্ধ বন্ধ করতে যাচ্ছেন।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি এখনেই এই যুদ্ধ বন্ধের সময়সূচি নির্ধারণ করতে যাচ্ছেন না।

পূর্বের খবরনৌবাহিনীর প্রধান আলী রেজা নিহতের খবর নিশ্চিত করল ইরান
পরবর্তি খবর১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!