ডয়েসে ভেলে প্রতিবেদন : যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মৃতদেহ ইরান দূতাবাসে

 

ভিনিউজ : যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৮৪ জন নাবিকের মৃতদেহ ইরানের দূতাবাসে হস্তান্তরের নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কার একটি আদালত৷ আজ বুধবার শ্রীলঙ্কার সংবাদমাধ্যম এ খবর জানায়৷

গত সপ্তাহে শ্রীলঙ্কার উপকূলে ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা-য় হামলা চালায় যুক্তরাষ্ট্রের টর্পেডো৷ সাবমেরিন থেকে ছোঁড়া টর্পেডোর আঘাতে মারা যান অন্তত ৮৪ জন নাবিক৷ ইরানের যুদ্ধজাহাজটি ভারতে আয়োজিত নৌ মহড়ায় অংশ নিয়ে দেশে ফিরছিল৷

নিহত নাবিকদের মৃতদেহ কলম্বোয় অবস্থিত ইরান দূতাবাসের কাছে হস্তান্তরের জন্য আদালতের অনুমতি চেয়েছিল শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় বন্দরনগর গালে-র হারবার পুলিশ৷ স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার আদালত ৮৪ জন নাবিকের মরদেহ ইরানের দূতাবাস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে৷ নিহত নাবিকদের
মৃতদেহগুলো এখন গালে-র জাতীয় হাসপাতালের মর্গে রয়েছে৷

 

পূর্বের খবরআহত’ হলেও ‘নিরাপদ’ আছেন মোজতবা খামেনি, ইরানের প্রেসিডেন্টের ছেলের দাবি
পরবর্তি খবরমধ্যপ্রাচ্যের যুদ্ধ: ক্রমবর্ধমান সংঘাত, বৈশ্বিক উদ্বেগ ও অনিশ্চিত ভবিষ্যৎ