ভিনিউজ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জার্মান ফুটবল দলের জার্সি উপহার দিয়েছেন ফ্রিডরিশ ম্যার্ৎস৷ আজ মঙ্গলবার জি-সেভেন সম্মেলনের প্রথম দিনে এ উপহার দেন জার্মানির চ্যান্সেলর৷
রোববার যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে নবাগত কুরাসাওকে ৭-১ গোলে হারায় জার্মানি৷ তার একদিন পরেই ফ্রান্সে শুরু হলো জাপান, ক্যানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র -এই সাত দেশের জোট জি-সেভেন-এর সম্মেলন৷
এবারের সম্মেলনে ইউক্রেন ও ইরান ইস্যুতে মতপার্থক্য সত্ত্বেও ইউরোপীয় দেশগুলো ট্রাম্প প্রশাসনের সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা করবে বলে ধারণা করা হচ্ছে৷
– রয়টার্স




