চট্টগ্রাম বন্দরে রোববার থেকে আবারও লাগাতার ধর্মঘটের ঘোষণা

 

ভিনিউজ ডেস্ক : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দীর্ঘমেয়াদি ইজারা চুক্তি প্রক্রিয়া বাতিল ঘোষণাসহ চার দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবির ও মো. ইব্রাহিম খোকন এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা বলেন, কোনো কর্মচারী ধর্মঘট চলাকালে কাজে যাবে না। আন্দোলনে সরকারকে অনেক সময় দিলেও কোনো কাজ হয়নি। এর ফলে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘট ঘোষণা করেছে।

নেতারা বলেন, এতদিন আন্দোলন চললেও বন্দরের বহির্নোঙরের কার্যক্রম বন্ধ করা হয়নি। কিন্তু সরকার কোনো পদক্ষেপ না নেওয়ায় নতুন ঘোষিত কর্মসূচিতে বহির্নোঙরের পণ্য খালাসও বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

এর আগে গত শনিবার থেকে চট্টগ্রাম বন্দরে টানা বিক্ষোভ, কালো পতাকা মিছিল ও কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়। দাবি পূরণের আশ্বাসে বৃহস্পতিবার কর্মসূচি শিথিলের পর দুই দিনের ব্যবধানে আবারও নতুন ঘোষণা এলো।

সংবাদ সম্মেলনে যেসব দাবি উল্লেখ করা হয় তাতে রয়েছে- চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে প্রত্যাহার, আন্দোলনরত শ্রমিক-কর্মচারী নেতাদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং পদে পুনর্বহাল, নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলাসহ কোনো ধরনের হয়রানি করা থেকে বিরত থাকা।

পূর্বের খবরজামায়াতের সঙ্গে ঐক্য সরকারে যাবে না বিএনপি: রয়টার্সকে তারেক রহমান
পরবর্তি খবরজাল ভোট দিতে বোরকা-নেকাব তৈরি করছে একটি দল: মাহদী আমিন
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!