গোপালগঞ্জে দুটি বাসে ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত১, আহত-৬০

গোপালগঞ্জে দুটি বাসে ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত১, আহত-৬০

‌গোপালগঞ্জ প্রতিনিধি

ভিনিউজ : গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকে ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত ও অর্ধশতা‌ধিক আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল সোয়া চারটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আজ বিকেলে ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি বাস অপর একটি জিএমএস পরিবহনের বাসকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক অপর একটি ট্রাক চলে আসলে সংঘর্ষ ঘটে। এতে বাস দুটি মহাসড়কের খাদে পড়ে যায় ও ট্রাকের পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে দুই বাসে থাকা অন্তত ৬০ জন যাত্রী আহত আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখা‌নে এক জন বাস যাত্রী নিহত হ‌য়ে‌ছে ব‌লে খবর পাওয়া গে‌ছে।

পূর্বের খবর‘কল্কি’র সিক্যুয়েলে আলিয়া? নতুন জল্পনায় সরগরম বলিউড
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!