গোপনে বিয়ে নিয়ে মুখ খুললেন কঙ্গনা!

 

ভিনিউজ : কঙ্গনা রনৌত কি গোপনে বিয়ে সারলেন? শুক্রবার সকালে অভিনেত্রী তথা মন্ডীর সাংসদের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, কঙ্গনার সিঁথিতে সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র। তার পরেই তৈরি হয় এই জল্পনা। মুখ খুললেন কঙ্গনা।

কিছু দিন আগেই ভোপালে ত্বিশা শর্মার মৃত্যু নিয়ে কঙ্গনা মন্তব্য করেন। বিয়ে নিয়ে নানা উপদেশ দিয়েছিলেন তিনি। তার পরেই তাঁর গলায় মঙ্গলসূত্র নিয়ে জল্পনা তৈরি হয়। এই প্রশ্নও ওঠে যে, চিরাগ পাসওয়ানকে বিয়ে করছেন কঙ্গনা? কিন্তু অভিনেত্রী এ সব জল্পনায় জল ঢেলেছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গলায় মঙ্গলসূত্র পরা সেই ছবি পোস্ট করে কঙ্গনা লেখেন, “প্রতিদিন আমি শহরের এদিক-ওদিক শুটিং করছি। নির্দিষ্ট চরিত্রের সাজসমেত কেউ একজন এই ছবি তুলেছেন। আর তার পর থেকে আমার কাছে পরপর ফোন আসছে।”

বিয়ের গুঞ্জন হেসে উ়়ড়িয়ে দিয়ে কঙ্গনা সেই পোস্টে আরও লেখেন, “বিবাহিত মহিলার সাজ নিয়ে এত কিসের বাড়াবাড়ি? অভিনেতারা তো সব রকম চরিত্রেই কাজ করেন।” তবে সব শেষে কঙ্গনা তাঁর অনুরাগীদের আশ্বস্ত করে বলেছেন, “আমি গোপনে বিয়ে করব না, প্রতিজ্ঞা করছি।”

পরনে চুড়িদার, হাতে চুড়ি, কপালে টিপ, চোখে রোদচশমা আর গলায় মঙ্গলসূত্র। ছড়িয়ে পড়া ভিডিয়োয় এই বেশেই কঙ্গনাকে দেখা গিয়েছে। তিনি একটি আবাসন থেকে বেরিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সটান গাড়িতে উঠে পড়েন। এই সাজ ও পোশাক দেখেই ছড়ায় বিয়ের জল্পনা। তবে অনেকেই অনুমান করেছিলেন, হয়তো ছবির জন্যই এমন সাজ। কেউ কেউ এ-ও ভেবেছিলেন, ‘কুইন ২’ ছবিতে এই সাজে দেখা যাবে কঙ্গনাকে।

পূর্বের খবরবন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা
পরবর্তি খবরহামের উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!