গুলশান সোসাইটির নতুন কমিটি: সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত , সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মৃধা

 

ভিনিউজ : ঢাকার গুলশান এলাকার বাসিন্দাদের কল্যাণমূলক ও নাগরিক সংগঠন গুলশান সোসাইটির নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী মুজিবুর রহমান মৃধা।

মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে “ভালোবাসার গুলশান” প্যানেলের নেতৃত্বে ব্যারিস্টার ওমর সাদাতের পুরো প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। নির্বাচনটি প্রধান নির্বাচন কমিশনার নুরুল আলমের তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।

ব্যারিস্টার ওমর সাদাত দীর্ঘদিন ধরে নগর অধিকার নিয়ে কাজ করছেন। অন্যদিকে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মৃধা একজন সুপরিচিত ব্যবসায়ী।নতুন কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদ মিয়া এবং ইভা রহমান। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী আশফাক। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন খাদেম মো. রাইয়ান সাদিদ ও জয়া কবির, এবং যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে মাহফুজুল আজম রোমেল।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফয়জুর রহমান খান, আমিনুল ইসলাম চৌধুরী, রেজিনা নাসির, ফারজানা চৌধুরী ও ইফতেখার রহমান।
জোন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইমতিয়াজ মোহাম্মদ মহসিন, ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ, মোর্শেদুল আলম চাকলাদার, পুলক পোদ্দার এবং ডা. জাফরুল ইসলাম।
নবনির্বাচিত কমিটির সদস্যদের গুলশানবাসী অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব গুলশান এলাকার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

পূর্বের খবরওপেন এআই উন্মোচন করল GPT-5.5: আরও বুদ্ধিমান, নিজে থেকেই সম্পূর্ণ কাজ সম্পাদনে সক্ষম
পরবর্তি খবরলোড শেডিংয়ে নাভিশ্বাস : অতিষ্ঠ জন জীবন, সমাধান কোথায়
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!