গাড়ি সরান, না হলে টায়ার খুলে দেব!’ পার্কিং নিয়ে মনারা চোপড়াকে ধমক, ভিডিয়ো নিয়ে তোলপাড়

‘গাড়ি সরান, না হলে টায়ার খুলে দেব!’ পার্কিং নিয়ে মনারা চোপড়াকে ধমক, ভিডিয়ো নিয়ে তোলপাড়

ভিনিউজ ডেস্ক : পার্কিং নিয়ে ঝামেলায় জড়ালেন প্রিয়ঙ্কা চোপড়ার তুতোবোন তথা অভিনেত্রী মনারা চোপড়া। মুম্বইয়ের একটি আবাসনে পার্কিং নিয়ে এক ব্যক্তির সঙ্গে তাঁর দলের বচসার ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে ওই ব্যক্তিকে মনারার গাড়ি সরিয়ে নিতে বলতে শোনা যায়। তাঁর অভিযোগ, নির্দিষ্ট জায়গা না মেনে তাঁর বরাদ্দ পার্কিংয়ে রাখা হয়েছে অভিনেত্রীর গাড়ি।

ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, মনারা একটি আবাসনে ঢুকছেন। চারপাশে তখন ক্যামেরা হাতে আলোকচিত্রীদের ভিড়। তাঁদের এড়িয়ে দ্রুত ভিতরে ঢোকার চেষ্টা করছেন অভিনেত্রী। এমন সময় পিছন থেকে এক ব্যক্তি চিৎকার করে তাঁর গাড়ি সরিয়ে নিতে বলেন।

মনারার সহকারী ওই ব্যক্তিকে আশ্বস্ত করেন যে, গাড়ি সরিয়ে দেওয়া হবে। কিন্তু মনারা সে দিকে না তাকিয়ে ভিতরে চলে যাওয়ায় ওই ব্যক্তি আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। একসময় তাঁকে বলতে শোনা যায়, ‘‘ম্যাডাম, গাড়ি সরান, না হলে টায়ার খুলে দেব।’’

ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই অভিনেত্রীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, তিনি যদি সত্যিই অন্যের নির্দিষ্ট পার্কিংয়ে গাড়ি রেখে থাকেন, তা হলে তারকা বলে আলাদা নিয়ম হতে পারে না। কেউ লিখেছেন, ‘‘তারকা হোন বা সাধারণ মানুষ, নিয়ম সবার জন্য একই।’’

-আনন্দবাজার

পূর্বের খবরবিবিসি প্রতিবেদন : লাইব্রেরি সহকারী থেকে চীনের বিপ্লবী নেতা, মাও জেদংয়ের উত্থানের গল্প
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!