ভিনিউজ : ক্যান্সারে আক্রান্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিনকে দেখতে আজ শনিবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ছুটে যান চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।এ সময় তিনি আব্বাস উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তাঁর চিকিৎসার জন্য এক লাখ লক্ষ টাকার আর্থিক সহযোগিতা প্রদান করেন।সাঈদ আল নোমান এমপি আব্বাস উদ্দিনের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।




