কোটালীপাড়ায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে এসে একটি পথসভায় মিলিত হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাঁড়িয়া বক্তব্য রাখেন।


এ ছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ,বিএনপি নেতা রফিকুল ইসলাম হাওলাদার,সাইদুল ইসলাম,উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদার, ছাত্রদলের আহবায়ক লালন শেখসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা অবিলম্বে দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি কারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায়।

পূর্বের খবরআইসিসি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
পরবর্তি খবরদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!