আটক মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প

 

ভিনিউজ : আজ শনিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মাদুরোর ছবিটি প্রকাশ করেন।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, মার্কিন জাহাজ ইউএসএস আইয়ো জিমায় নিকোলাস মাদুরোকে ওঠানো হচ্ছে।
মাদুরোর ভাগ্য কি নোরিয়েগা বা হুয়ানের মতো হবে?
ছবিতে দেখা যায়, চোখ বাঁধা হাতে হ্যান্ডকাফ অবস্থায় নিকোলাস মাদুরো দাঁড়িয়ে আছেন। তার হাতে একটি পানির বোতল।

মার্কিন হামলার সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। তারা নিরাপদ স্থানে পালানোর আগেই অভিজাত মার্কিন ডেল্টা ফোর্স তাদের আটক করে।

 

তিনি ফক্স নিউজকে বলেন, ‘মার্কিন সেনারা স্টিলের দরজা ভাঙার জন্য ব্লো-টর্চ নিয়েছিল। কিন্তু মাদুরো লুকানোর আগেই তাকে ধরে ফেলে।’

‘তিনি (নিরাপদ কক্ষ) ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। কিন্তু ঢুকতে পারেনি। আমরা প্রস্তুত ছিলাম। তিনি সেখানে পৌঁছাতে পারেনি,’ বলেন ট্রাম্প।

 

পূর্বের খবরতারেক রহমানকে সমবেদনা জানালেন হিন্দু সম্প্রদায়ের নেতারা
পরবর্তি খবরবাড়লো এলপি গ্যাসের দাম
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!