১৫ সংস্থা ও অধিদপ্তরের শীর্ষ পদে বড় রদবদল, নতুন দায়িত্বে ১৫ অতিরিক্ত সচিব

দেশের ১৫টি গুরুত্বপূর্ণ সংস্থা ও অধিদপ্তরের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে বিভিন্ন দপ্তরের মহাপরিচালক, চেয়ারম্যান ও রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের আদেশ জারি করে।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন মু. জসীম উদ্দিন খান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক এম এম আরিফ পাশা এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন দিল আফরোজ।

এছাড়া পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন এ এস এম মুস্তাফিজুর রহমান, জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক খোন্দকার আনোয়ার হোসেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হয়েছেন কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।

তালিকায় আরও রয়েছেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ, গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা।

এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চেয়ারম্যান হিসেবে রাজা মো. আব্দুল হাই, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান নিয়োগ পেয়েছেন।

জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের নতুন রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসান মাহমুদ।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পূর্বের খবরসাগর-রুনি হত্যা মামলা তদন্তে প্রতিবেদন দাখিলে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট
পরবর্তি খবরহোয়াইট হাউজ করেসপনডেন্টস ডিনারে সোমবার রাতে গুলির ঘটনা: বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!