হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, মোট ৭৭৯

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৯৭ জনের। এ ছাড়া হামের উপসর্গ দেখা গেছে ৯৭৪ জনের।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে ৬৮৪ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৫ জনের। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৭৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে যে ৮ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের। দুইজন খুলনা বিভাগের আর সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনে। তাদের মধ্যে নিশ্চিত হাম রোগী ১৪ হাজার ১০৪ জন। একই সময়ে ৯৭ হাজার ৮১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৪ হাজার ২৭৫ জন হাসপাতাল ছেড়েছে।

পূর্বের খবরআর্জেন্টিনার পিছু ছাড়ছে না ‘বিতর্ক’, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা
পরবর্তি খবরবিজেপির পতন না দেখে মরব না: মমতা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!