হরমুজ প্রণালিতে হামলা বন্ধে ইরানের প্রকাশ্য অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

 

ভিনিউজ : হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বন্ধে তেহরানের কাছ থেকে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে অঙ্গীকার চাইছে বলে জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা৷ শুক্রবার নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তারা৷ কর্মকর্তারা বলেছেন, ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে চলমান আলোচনায় অগ্রগতি হচ্ছে৷

তবে তারা জোর দিয়ে বলেছেন, আলোচনার অগ্রগতি বজায় রাখতে হলে ইরানকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিতে হবে এবং জানাতে হবে, তাদের বাহিনী হরমুজ প্রণালিতে চলাচলকারী কোনো জাহাজে আর হামলা চালাবে না৷

এক কর্মকর্তা বলেন, ‘‘আমাদের দাবি হলো, ইরান প্রকাশ্যে ঘোষণা দেবে যে হরমুজ প্রণালির সব নৌপথ উন্মুক্ত রয়েছে এবং আর কোনো জাহাজ লক্ষ্য করে গুলি করা হবে না৷’’

তিনি আরও বলেন, ‘‘তারা হয় এ ধরনের একটি বিবৃতি দেবে, নয়তো তাদের জন্য ইতিবাচক ফল আসবে না৷’’

– রয়টার্স

পূর্বের খবরচট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
পরবর্তি খবরআর্জেন্টিনার সাফল্য কিছু মানুষের সহ্য হয় না’-কোয়ার্টার ফাইনালের আগে সমালোচনার জবাবে প্রধান কোচ সরব স্কালোনি
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!