হঠাৎ বাতিঘরে জাইমা রহমান

 

ভিনিউজ : ঢাকার বাংলামোটরের চেইন বুকশপ বাতিঘরে হঠাৎ উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি সেখানে যান। প্রায় আধা ঘণ্টা সময় ধরে ঘুরে নিজের পছন্দমতো বেশ কিছু বই সংগ্রহ করেন।

বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ জানান, জাইমা রহমান অন্য সাধারণ পাঠকের মতোই বই কিনতে এসেছিলেন। জানা গেছে, তার কেনা বইয়ের তালিকায় রয়েছে কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ, আনিসুল হকের রচনা।

এ ছাড়া গার্সিয়া মার্কেজ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন, নূরুল কবিরের লেখা বইও কিনেছেন প্রধানমন্ত্রীর কন্যা। এসময় জাইমাকে কাছে পেয়ে কেউ কেউ তার সঙ্গে ছবিও তোলেন।

-ইত্তেফাক

পূর্বের খবরহকারদের পুনর্বাসনে কিউআর কোডযুক্ত আইডি কার্ড দেবে ডিএনসিসি
পরবর্তি খবরআজারবাইজানে ইউক্রেন-রাশিয়া আলোচনা করতে প্রস্তুত জেলেনস্কি