হকারমুক্ত হবে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী

হকারমুক্ত হবে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী

ভিনিউজ : রাজধানী ঢাকার সার্বিক উন্নয়ন, নাগরিক ভোগান্তি কমানো এবং নগরজীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবার অংশগ্রহণ ও সহযোগিতা চেয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে নিউমার্কেটসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত হকারমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর কলাবাগানের স্টাফ কোয়ার্টার এলাকায় নাগরিক সমাজের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁরা এসব কথা বলেন।

সভায় সড়কমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঢাকার উন্নয়ন ও নাগরিকদের স্বস্তি নিশ্চিত করতে সিটি করপোরেশনের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, প্রায় সাড়ে তিন কোটি মানুষের সেবা নিশ্চিত করা সিটি করপোরেশনের সীমিত জনবল ও সক্ষমতা দিয়ে বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি আগের সরকারের সময়ে আর্থিক অনিয়ম ও তহবিলের অপব্যবহারের কারণে সংস্থাটির আর্থিক সক্ষমতাও বাধাগ্রস্ত হয়েছে।

মন্ত্রী আরও বলেন, রাজধানীর উন্নয়নকাজের অগ্রাধিকার নির্ধারণ করা হবে রাস্তার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে। কোনো ব্যক্তি বা এলাকার পরিচয়কে প্রাধান্য না দিয়ে জনস্বার্থকে গুরুত্ব দিয়েই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, দক্ষিণ ঢাকার অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা। এ সমস্যা সমাধানের পাশাপাশি নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করাও জরুরি। হকারদের দখলে সড়ক ও ফুটপাত থাকায় সাধারণ মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ পরিস্থিতি নিরসনে দ্রুত বিশেষ কর্মসূচি নেওয়া হবে।

তিনি স্পষ্ট করে বলেন, রাজধানীর রাজপথে কোথাও হকার বসতে দেওয়া হবে না। তবে নিয়ম মেনে নির্ধারিত ব্যবস্থাপনার আওতায় তাঁদের ব্যবসার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে মতিঝিলের নৈশকালীন মার্কেটের উদাহরণ তুলে ধরেন তিনি।

নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সভায় রাজধানীর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ফুটপাত দখলমুক্ত করা এবং নাগরিক সেবার মান বাড়ানোর বিষয়ে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পূর্বের খবরপোশাক পড়া নিয়ে সমালোচনার মুখে পড়েন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন : দিলেন কড়া জবার
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!