সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

 

ভিনিউজ :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’ এক ভিডিও বার্তায় এ কথা জানিয়েছেন ট্রাম্প। খবর বিবিসির

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘দুঃখজনকভাবে আরো বেশি’ মার্কিন সেনা হতাহতের সম্ভাবনা রয়েছে। তবে সেই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, ‘এটাই একমাত্র পথ।’

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র তাদের মৃত্যুর প্রতিশোধ নেবে এবং সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করা সন্ত্রাসীদের ওপর সবচেয়ে শাস্তিমূলক আঘাত করবে।’

তিনি আরও বলেন, ‘আমি আবারও রেভুলেউশনারি গার্ডস, ইরানি মিলিটারি পুলিশকে তাদের অস্ত্র সমর্পণ করতে এবং সম্পূর্ণ দায়মুক্তি পাওয়ার আহ্বান জানাচ্ছি। নতুবা নিশ্চিতভাবে মৃত্যুর মুখোমুখি হতে হবে। এটি নিশ্চিত মৃত্যু হবে, এটি সুন্দর হবে না।’

পূর্বের খবরজাতীয় সংসদের হুইপ হলেন যারা
পরবর্তি খবররাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!