র‍্যাব, এসবি ও সিআইডির শীর্ষ পদে বড় রদবদল

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি)—এই তিন গুরুত্বপূর্ণ ইউনিটের শীর্ষ পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ দিয়ে পুলিশের উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের তথ্য জানানো হয়।

নতুন নিয়োগ অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে বিশেষ শাখা (এসবি)-এর প্রধান করা হয়েছে। একই সঙ্গে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পূর্বের খবরবগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ
পরবর্তি খবরদিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী