রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

ভিনিউজ ডেস্ক : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়ে ৩৬ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ১০৩ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার, যা ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলারের সমান।

একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১.৫৫ বিলিয়ন ডলার।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

এর আগে ২৩ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৭৯৮ দশমিক ১১ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩১ হাজার ২৪৪ দশমিক ২২ মিলিয়ন ডলার। আর ২২ জুন গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৭৩৬ দশমিক ৬১ মিলিয়ন ডলার, যেখানে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩১ হাজার ১৮১ দশমিক ০৬ মিলিয়ন ডলার।

ধারাবাহিকভাবে কয়েকদিনের ব্যবধানে রিজার্ভ বৃদ্ধির এই প্রবণতা লক্ষ করা যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, নিট রিজার্ভ হিসাব করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিলে নিট বা ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ পাওয়া যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি এবং আমদানি ব্যয়ের চাপ কিছুটা কমায় রিজার্ভে এই ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে।

 

পূর্বের খবরবেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!